Latest

Country

গোদাগাড়ীতে অবৈধভাবে মজুত ৫৭২ লিটার জ্বালানি তেল জব্দ, ন্যায্যমূল্যে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ ৬:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি ছয়ঘাঁটি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার রাজাবাড়িহাট এলাকায় পরিচালিত এ অভিযানে মোট ৫৭২ লিটার তেল উদ্ধার করা হয়, যার মধ্যে ছিল ৫৫০ লিটার ডিজেল ও ২২ লিটার পেট্রোল।

গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাবের সহায়তায় উপজেলা প্রশাসন এই আকস্মিক অভিযান পরিচালনা করে। প্রশাসনের দাবি, দীর্ঘদিন ধরে অসাধু একটি চক্র এসব জ্বালানি তেল অবৈধভাবে মজুত করে রেখেছিল।

জব্দের পর জনস্বার্থে উদ্ধার হওয়া তেল তাৎক্ষণিকভাবে রাজাবাড়িহাট বাজারে উন্মুক্ত নিলামের মাধ্যমে সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে সাধারণ মানুষের কাছে বিক্রি করা হয়। বিক্রিত অর্থের পুরোটা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম বলেন, র‍্যাবের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা জ্বালানি তেল উদ্ধার করা হয়। পরে তাৎক্ষণিকভাবে জনসাধারণের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি সম্পন্ন করা হয়।

তিনি আরও জানান, বাজারে শৃঙ্খলা ও জ্বালানি তেলের অবৈধ মজুত রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এদিকে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তারা বলছেন, এ ধরনের অভিযান চলমান থাকলে বাজারে জ্বালানি তেলের সরবরাহ ও দামের স্থিতিশীলতা বজায় থাকবে।
 

২৫২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন