Latest

Country

দৌলতপুর সীমান্তে অস্ত্রসহ এক ব্যক্তি আটক, দুই হাতবোমা ও ওয়ান শুটার গান উদ্ধার

মোঃ আতিয়ার রহমান, দৌলতপুর (কুষ্টিয়া)
মোঃ আতিয়ার রহমান, দৌলতপুর (কুষ্টিয়া)

মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ ৫:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও বিস্ফোরকসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তির কাছ থেকে দুইটি হাতবোমা, একটি ওয়ান শুটার গান এবং একটি হাসুয়া উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তির নাম মঙ্গল মোল্লা (৪৮)। তিনি উপজেলার চিলমারি ইউনিয়নের ছলিমপাড়া এলাকার মালেক মোল্লার ছেলে বলে জানা গেছে।

রোববার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে চিলমারী বিওপির একটি বিজিবি টহল দল ছলিমপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে। অভিযান চলাকালে তার কাছ থেকে উল্লেখিত অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়।

পরে সোমবার বিকেলে কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কার্যক্রম দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

২৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন