Latest

Country

বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ডলারসহ ভারতীয় নাগরিক আটক

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড় 
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড় 

মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ ৪:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে বন্দরটির আইসিপি চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম পলাশ চন্দ্র মাঝি (৪০)। তিনি ভারতের পশ্চিমবঙ্গের হুগলী জেলার খানাকুল থানার বাসিন্দা বলে জানা গেছে।

বিজিবি ও বন্দর সূত্র জানায়, পলাশ চন্দ্র মাঝি বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে চেকপোস্টে আসেন। এ সময় জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা তাকে তল্লাশি করেন। তল্লাশিকালে তার বহন করা ব্যাগ থেকে আনুমানিক ২৪ হাজার ৬০০ মার্কিন ডলার উদ্ধার করা হয়।

সংশ্লিষ্টরা জানান, বৈধ কাগজপত্র ছাড়া এত পরিমাণ বৈদেশিক মুদ্রা বহনের অভিযোগে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
 

২০০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন