Latest

Country

পাবনার বেড়ায় ৪৮শ' লিটার ডিজেল জব্দ, ১ লাখ টাকা জরিমানা

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ ১:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাবনার বেড়া উপজেলার কাজিরহাট এলাকায় অবৈধভাবে মজুদকৃত বিপুল পরিমাণ ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

এ সময় দুইটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত ডিজেল সরকার নির্ধারিত মূল্যে খোলা বাজারে বিক্রি করা হয়েছে।

গত রবিবার দিবাগত রাতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে কাজিরহাট বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আব্দুস সালামের প্রতিষ্ঠান থেকে ১২০০ লিটার এবং আব্দুল কুদ্দুসের প্রতিষ্ঠান থেকে ৩৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়।

অভিযানকালে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোনাল্ড চাকমা প্রতিষ্ঠান দুটির মালিককে অবৈধভাবে ডিজেল মজুদের দায়ে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন। সোমবার সকাল থেকে জব্দকৃত ডিজেল সরকার নির্ধারিত দামে সাধারণ জনগণের কাছে বিক্রি করা হয়।

এনএসআই-এর যুগ্ম পরিচালক তৌফিক ইকবালের নির্দেশনায় এবং উপপরিচালক এ.বি.এম. লুৎফুল কবীরের তত্ত্বাবধানে এনএসআই সদস্যরা উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ অভিযানে সহায়তা প্রদান করেন।

১৮৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন