Latest

National

আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, শ্রমিকদের বিক্ষোভে যান চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ ৫:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আশুলিয়ায় একটি টেক্সটাইল কারখানার শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এতে প্রায় এক ঘণ্টা নবীনগর-চন্দ্রা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে, ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

রবিবার রাত আনুমানিক পৌনে ১০টার দিকে আশুলিয়ার কাইচাবাড়ি এলাকার আলিফ টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করেন।

শ্রমিকদের অভিযোগ, কারখানায় কর্মরত প্রায় ৬ শতাধিক শ্রমিকের তিন মাসের বকেয়া বেতন আজ পরিশোধ করার কথা ছিল। তবে নির্ধারিত সময়ে কর্তৃপক্ষ বেতন পরিশোধ না করায় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এর আগে তারা কারখানার সামনে অবস্থান নিয়ে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেন। পরে পরিস্থিতি উত্তপ্ত হলে তারা মহাসড়কে নেমে অবরোধ সৃষ্টি করেন।

অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবং যাত্রী ও চালকরা চরম দুর্ভোগে পড়েন।

পরবর্তীতে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ও শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। একপর্যায়ে তারা শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

২৫৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন