Latest

Country

সিরাজগঞ্জের রায়গঞ্জ ও তাড়াশে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ ২:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের রায়গঞ্জ ও তাড়াশ উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

রবিবার বিকেলে ঝড়ো হাওয়া ও তুমুল বৃষ্টিপাতের সময় আকস্মিক বজ্রাঘাতে তারা নিহত হন।

নিহতরা হলেন—রায়গঞ্জ উপজেলার মল্লিকচাঁন গ্রামের আব্দুল হালিম শেখের ছেলে হাসান শেখ (৫০) এবং তাড়াশ উপজেলার বেত্রাশীন গ্রামের মৃত গফুর আলীর ছেলে আব্দুল হামিদ (৫০)।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার হঠাৎ ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টি শুরু হলে মল্লিকচাঁন গ্রামের হাসান শেখ বাড়ির পাশের ফসলের মাঠে কাজ করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, একই সময় তাড়াশ উপজেলার বেত্রাশীন গ্রামে কৃষক আব্দুল হামিদ জমিতে কাজ করার সময় বজ্রপাতে আক্রান্ত হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান ও স্থানীয়রা নিশ্চিত করেছেন।
 

২০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন