Latest

Country

কুড়িগ্রামে ইসলামী ছাত্রশিবিরের ২ দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ ১২:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে দুইদিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। ২৪ ও ২৫ এপ্রিল ২০২৬ তারিখে কুড়িগ্রাম শহরের একটি অডিটোরিয়ামে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মোশাররফ হোসেন এবং সঞ্চালনা করেন জেলা দপ্তর সম্পাদক রাসেল মাহমুদ।

শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলার আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার, জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো. শাহজালাল সবুজ, ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, রংপুর মহানগর সভাপতি আনিসুর রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সভাপতি মো. সুমন সরকার, সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আশিকুর রহমান, গুনাহার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহের এবং ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার সাবেক সভাপতিবৃন্দ।

আলোচকবৃন্দ নির্ধারিত বিষয়ভিত্তিক আলোচনা উপস্থাপন করেন। আলোচনায় একটি নৈতিকতাসম্পন্ন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ছাত্রশিবিরের সাথীদের নৈতিক মানে বলিয়ান হয়ে ভবিষ্যতে দেশ ও জাতি গঠনে এবং সৎ নেতৃত্ব প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

২০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন