Latest

Country

চট্টগ্রাম বন্দরে ৩ জাহাজে বিপুল পরিমাণ জেট ফুয়েল ও ডিজেল এসে পৌঁছেছে

স্পেশাল করেসপনডেন্ট, চট্টগ্রাম
স্পেশাল করেসপনডেন্ট, চট্টগ্রাম

রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ৯:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিপুল পরিমাণ জেট ফুয়েল ও ডিজেল নিয়ে তিনটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।

এর মধ্যে ৩৪ হাজার ৬৬৭ মেট্রিক টনের বেশি জেট ফুয়েল নিয়ে চীন থেকে আসা ‘শিং তং ৭৯৯’ নামের ১৮২ দশমিক ৫ মিটার দীর্ঘ জাহাজটি বন্দরের বহির্নোঙরে নোঙর করেছে। পাশাপাশি ডিজেলবাহী আরও দুটি জাহাজও বর্তমানে বন্দরে অবস্থান করছে।

এর আগে গত ১৪ এপ্রিল সিঙ্গাপুর থেকে ১১ হাজার টন জেট ফুয়েল (জেট এ-১) নিয়ে ‘এমটি গ্রেট প্রিন্সেস’ নামের একটি ট্যাংকার চট্টগ্রাম বন্দরে পৌঁছায়।

স্থানীয় এজেন্ট সূত্রে জানা গেছে, চীনের পতাকাবাহী জাহাজটি জেট ফুয়েল নিয়ে বহির্নোঙরে পৌঁছানোর পরপরই লাইটারিং কার্যক্রম শুরু হয়। জাহাজটি থেকে লাইটারিং জাহাজের মাধ্যমে কিছু জ্বালানি খালাসের পর ১–২ দিনের মধ্যে বন্দরের জেটিতে বার্থিং করা হবে।

অন্যদিকে, ভোরে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ৩৫ হাজার ৫৫ টন ডিজেল নিয়ে পানামার পতাকাবাহী ট্যাংকার ‘প্রিভে অ্যাঞ্জেল’ বন্দরে ভিড়েছে। এর আগের দিন তাইওয়ান থেকে ৩৩ হাজার ৪০০ টন ডিজেল নিয়ে পাকিস্তানি পতাকাবাহী ট্যাংকার ‘এমটি কোয়েটা’ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায়।

বন্দর ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কর্মকর্তারা জানান, পরিশোধিত ডিজেল ও অকটেনবাহী একাধিক জাহাজ বর্তমানে বন্দরের জেটি ও বহির্নোঙরে অবস্থান করছে। লাইটারিং ও ডলফিন জেটিতে জ্বালানি খালাস কার্যক্রম সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে পরিচালিত হচ্ছে।

২১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন