Latest

Country

টঙ্গীর বনমালা রেলগেট এলাকায় বাবা-ছেলের মরদেহ উদ্ধার

শরিফুল ইসলাম, গাজীপুর
শরিফুল ইসলাম, গাজীপুর

রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ৯:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
গাজীপুরের টঙ্গীর বনমালা রেলগেট এলাকায় রোববার সকাল সাড়ে নয়টার দিকে রহস্যজনকভাবে বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন সোহেল রানা এবং তার ছোট ছেলে সাকিব হোসেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে রেললাইনের পাশে সোহেল রানার মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে বিষয়টি জানাতে তার বাসায় গেলে সেখানে তার ছোট ছেলে সাকিব হোসেনের রক্তাক্ত মরদেহ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখা যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য সেগুলো গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় নিহতের বড় ছেলে সোহানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হননি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঘটনার রহস্য উদঘাটনে কাজ চালিয়ে যাচ্ছে পুলিশ।

২১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন