Latest

Country

পঞ্চগড়ে বজ্রপাতে চা শ্রমিক নিহত, আহত আরও দুইজন

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ৮:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বজ্রপাতে সারওয়ারদ্দী নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই চা শ্রমিক আহত হয়েছেন।

রোববার (২৬ এপ্রিল) সকালে উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা গ্রামের একটি চা-বাগানে পাতা কাটার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সারওয়ারদ্দী (২১) ওই গ্রামের আবু সামাদের ছেলে। আহতরা হলেন একই এলাকার মোস্তফা (৪৫) ও জাহেরুল ইসলাম (৪৩)। বর্তমানে তারা পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল ৬টার দিকে সারওয়ারদ্দীসহ কয়েকজন শ্রমিক চা পাতা কাটতে বাগানে যান। কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে সারওয়ারদ্দীসহ তিনজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সারওয়ারদ্দীর মৃত্যু হয়।

ধামোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের মো. দুলাল বিষয়টি নিশ্চিত করে জানান, বজ্রপাতে এক চা শ্রমিক নিহত এবং দুইজন আহত হয়েছেন।

২০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন