Latest

Country

ফরিদপুরে বাড়ছে হামের সংক্রমণ, আক্রান্ত ৫৫৫, নতুন শনাক্ত ৯

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ১:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরে হামের সংক্রমণ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ এপ্রিল পর্যন্ত জেলায় মোট ৫৫৫ জন রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। তবে এখন পর্যন্ত এ রোগে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯ জন হামের রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি।

উপজেলা ভিত্তিক তথ্যে দেখা যায়, ফরিদপুর সদর উপজেলায় সর্বোচ্চ ২০ জন রোগী শনাক্ত হয়েছে। এছাড়া বোয়ালমারীতে ১২ জন, আলফাডাঙ্গায় ১০ জন, ভাঙ্গায় ৮ জন, চরভদ্রাসনে ৪ জন, নগরকান্দায় ২ জন এবং মধুখালীতে ৩ জন রোগী শনাক্ত হয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে ফরিদপুর জেনারেল হাসপাতালে ২৫ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ জন রোগী ভর্তি হয়েছেন। এ পর্যন্ত দুই হাসপাতালে মোট ৩৯৮ জন রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, হামের বিস্তার রোধে টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে। পাশাপাশি জনগণকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে, বিশেষ করে শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

১৮৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন