Latest

Education

টঙ্গীবাড়ীতে প্রাথমিক শিক্ষা মানোন্নয়ন ও এফএলএন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ৩:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ এবং ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি (এফএলএন) বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রধান শিক্ষকগণের অংশগ্রহণে এ সভায় শিক্ষার গুণগত মান উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

শনিবার (২৫ এপ্রিল) দুপুর ২টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা ডিপিইও নুরুল হাচান, মুন্সীগঞ্জের এডিসি (শিক্ষা) মো. শরিফুল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তানিয়া খাতুন, সহকারী শিক্ষা কর্মকর্তা সানজিদা আক্তার, টঙ্গীবাড়ী থানার ওসি (তদন্ত) কাজী মাসুদ রানা এবং টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মো. মোজাফফর হোসেন শেখসহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা।

সভায় বক্তারা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মৌলিক সাক্ষরতা ও গণিত দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষকদের আরও দায়িত্বশীল হয়ে পাঠদান পরিচালনা, শিক্ষার্থীদের প্রতি যত্নশীল হওয়া এবং আধুনিক শিক্ষণ পদ্ধতি গ্রহণের আহ্বান জানান।
 

২৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Education নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন