Latest

Country

নাচোলে কালইর বাজারে ফল ব্যবসায়ীদের বার্ষিক সম্মেলন

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ১:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় দেশের অন্যতম বৃহৎ ফল বাজার কালইর বাজারে ফল ব্যবসায়ীদের বার্ষিক সম্মেলন ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় “কালইর বাজার ফল ফাউন্ডেশন”-এর উদ্যোগে উৎসবমুখর পরিবেশে এ সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আলহাজ্জ্ব আমিনুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-২)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্জ্ব নুরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সেক্রেটারি দুরুল হোদা, কসবা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আঃ সালাম, ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন এবং ফল ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলামসহ স্থানীয় ফল ব্যবসায়ীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ জাকারিয়া আল মেহরাব, সভাপতি, কালইর বাজার ফল ফাউন্ডেশন এবং চেয়ারম্যান, ১ নম্বর কসবা ইউনিয়ন পরিষদ।

সম্মেলনের শেষে সর্বোচ্চ ফল বিক্রয়ের জন্য পাঁচজন ফলচাষী (বাগানি)কে পুরস্কৃত করা হয়।

১৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন