Latest

Country

মাগুরায় শুরু মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা

রূপক আইচ, মাগুরা
রূপক আইচ, মাগুরা

রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ১:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মাগুরায় শনিবার থেকে শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা।

বিকেলে মাগুরা আইটি পার্ক সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মোহাম্মদ আখতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ এবং পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনসহ অন্যান্যরা।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি জেলার কর্মসংস্থান বৃদ্ধি এবং শিল্প উন্নয়নে এ ধরনের শিল্প ও বাণিজ্য মেলার গুরুত্ব তুলে ধরেন। তিনি আরও জানান, চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় মেলার কারণে কোনো প্রভাব পড়বে না।

মেলায় প্রায় শতাধিক প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের পণ্য নিয়ে অংশগ্রহণ করেছে। এছাড়াও দর্শনার্থীদের বিনোদনের জন্য থাকছে নানা আয়োজন, যা মেলাকে করে তুলবে আরও প্রাণবন্ত।

২২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন