Latest

Country

স্কুল মিড-ডে মিলে অসন্তোষ, ঠিকাদারকে প্রতিমন্ত্রীর কড়া বার্তা

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ১২:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীর বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে মিড-ডে মিল কর্মসূচির খাবারের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে তিনি নরসিংদী শহরের বাসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় তিনি শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের পাঠদান কার্যক্রম এবং মিড-ডে মিলের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় সরবরাহকৃত খাবারের মান নিয়ে সংশ্লিষ্ট ঠিকাদারের প্রতি অসন্তোষ জানান এবং মানোন্নয়ন না হলে কার্যাদেশ বাতিলের সতর্কতা দেন। শিক্ষার্থীদের জন্য বরাদ্দ বনরুটিতে অস্বাভাবিক গন্ধ পাওয়ায় সন্দেহের ভিত্তিতে দুটি নমুনা সংগ্রহ করে ঢাকার একটি ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী জানান, মিড-ডে মিলের মান নিয়ে যেসব অভিযোগ পাওয়া যাচ্ছে, তা তিনি সরেজমিনে যাচাই করছেন। শিশুদের জন্য সরবরাহকৃত খাবারের গুণগত মান নিশ্চিত করা এবং তাদের বিদ্যালয়ে আগ্রহী করে তুলতেই সারাদেশে এই পর্যবেক্ষণ কার্যক্রম চালানো হচ্ছে। তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে মন্ত্রিসভা উদ্বিগ্ন এবং প্রয়োজন হলে পুরো ব্যবস্থাপনাতেই পরিবর্তন আনা হবে।

খাবারের অপচয় রোধ এবং মান উন্নয়নের লক্ষ্যে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে মিড-ডে মিলের ধরন পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

শিক্ষা কারিকুলামের বৈষম্য দূর করতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় সমান্তরাল কারিকুলাম প্রণয়নে কাজ চলছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রাথমিক ও গণশিক্ষা কারিকুলামকে আধুনিক ইংলিশ ও আইভি মিডিয়ামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে এই নতুন কারিকুলাম বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ রাসেদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিরঞ্জন কুমার রায়সহ অন্যান্য কর্মকর্তারা।

এর আগে প্রতিমন্ত্রী নরসিংদী শিশু একাডেমিতে অনুষ্ঠিত “এক সুরে বাংলাদেশ” অনুষ্ঠানে অংশ নেন, যা মহান স্বাধীনতা ও জুলাই বিপ্লবের ধারাবাহিকতায় আয়োজন করা হয়।

২০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন