Latest

National

দেশজুড়ে হাম পরিস্থিতি উদ্বেগজনক, গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ ৯:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশে হাম ও হামজনিত উপসর্গে মৃত্যুর সংখ্যা আবারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ১১ জন শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শনিবার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া ১১ শিশুর মধ্যে সবারই সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে মোট ১ হাজার ২৮৭ জন শিশু হাম বা হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছে। এর মধ্যে ২২৯ জনের নিশ্চিত হামে এবং ১ হাজার ৫৮ জনের সন্দেহজনক হামে আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।

এছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে মোট ৩০ হাজার ৬০৭ জন রোগীকে হাম সন্দেহে শনাক্ত করা হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৪৬০ জনে।

এই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ২০ হাজার ৪৭৫ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ১৭ হাজার ৮১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামে মোট ২৫১ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২০৯ জনের মৃত্যু হয়েছে সন্দেহজনক হামে এবং ৪২ জনের নিশ্চিত হামে।

বিভাগভিত্তিক হিসাবে দেশে হামে আক্রান্ত ও মৃত্যুর ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ঢাকা বিভাগে। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।
 

২২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন