Latest

Country

পূর্ব সস্তাপুরে ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২৫টি গুদামসহ একাধিক স্থাপনা ভস্মীভূত

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ ৫:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পূর্ব সস্তাপুর এলাকায় ঝুট (ব্যবহৃত কাপড়ের বর্জ্য) সংরক্ষণের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫টি গুদামঘরসহ আশপাশের একাধিক স্থাপনা পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হঠাৎ করেই ওই গুদাম এলাকায় আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পাশের একাধিক গুদামে ছড়িয়ে পড়ে। এতে পুরো এলাকা ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় এবং আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার কথা ভেবে স্থানীয়রা দ্রুত এলাকা ত্যাগ করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে মোট ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ও গুদাম মালিকদের ভাষ্য অনুযায়ী, একটি ঝুটের গুদাম থেকেই আগুনের সূত্রপাত ঘটে এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে। আগুনে একটি চায়ের দোকান ও একটি মোটরসাইকেল মেরামতের দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত কমিটি গঠন করা হবে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক রায়হান কবির।
 

২১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন