Latest

Country

আমেরিকা-ইরান সংঘাতে বৈশ্বিক ক্ষতির প্রভাব বাংলাদেশেও—ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

জাকির মোস্তাফিজ মিলু, ঠাকুরগাঁও
জাকির মোস্তাফিজ মিলু, ঠাকুরগাঁও

শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ ২:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমেরিকা-ইরান সংঘাতের প্রভাবে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এরই ধারাবাহিকতায় দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে।

শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও মির্জা রুহুল আমিন পৌর মিলনায়তনে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রফিকুল হক।

মন্ত্রী আরও বলেন, দেশে প্রকৃতপক্ষে কোনো জ্বালানি সংকট নেই। তবে একটি স্বার্থান্বেষী চক্র কৃত্রিম সংকট তৈরি করে ফায়দা লুটতে চেষ্টা করছে। তিনি পেট্রোল পাম্পগুলোতে মোটরসাইকেলের দীর্ঘ সারির কথাও উল্লেখ করেন। বিদ্যুৎ সংকট নিরসনে সরকার কাজ করছে এবং কৃষকদের যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত হতে না হয় সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

তিনি জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি এলজিইডি ও জেলা পরিষদের মাধ্যমে সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নে সহায়তা দেওয়া হচ্ছে।

মির্জা ফখরুল সবাইকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে যারা জীবন দিয়েছেন, তাদের প্রতি যথাযথ শ্রদ্ধা জানাতে সরকার উন্নয়ন ও গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে কাজ করছে। তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ভুল্লী ও রুহিয়াকে উপজেলা করার উদ্যোগ, মেডিকেল কলেজ, বিমানবন্দর, সড়ক উন্নয়ন এবং ইপিজেড স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে। এ সম্ভাবনা যাচাইয়ে প্রধানমন্ত্রীর শিল্প উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর সম্প্রতি ঠাকুরগাঁও সফর করেছেন।

অনুষ্ঠানে মোট ৭১০টি পরিবারকে সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে ৫০০ পরিবারকে এক বান্ডিল টিন ও ৩ হাজার টাকা, ৭০ পরিবারকে এক বান্ডিল টিন এবং ১৪০ পরিবারকে ৫ থেকে ৬ হাজার টাকা দেওয়া হয়। এছাড়া ২৯৪টি প্রতিষ্ঠানকে চেক বিতরণ করা হয়। সব মিলিয়ে প্রায় ২০ কোটি টাকার সহায়তা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস এবং সদর ইউএনও খায়রুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

২০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন