Latest

Country

অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: অর্থমন্ত্রী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম

শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ ২:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশের স্থিতিশীলতা নষ্টের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, যারা দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।দেশের স্থিতিশীলতা নষ্টের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, যারা দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।দেশের স্থিতিশীলতা নষ্টের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, যারা দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

শুক্রবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী জ্ঞান মন্দিরের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রী জানান, সরকার শান্তিপূর্ণভাবে দেশের উন্নয়ন এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে কেউ যদি ইচ্ছাকৃতভাবে অস্থিতিশীলতা সৃষ্টি করে দেশের অগ্রযাত্রায় বাধা দিতে চায়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনে দলীয়করণের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে প্রশাসনকে আরও সতর্ক ও কঠোর হতে হবে।

জ্বালানি সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি শুধু বাংলাদেশের সমস্যা নয়, বরং বৈশ্বিক বাস্তবতা। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে দেরিতে জ্বালানির দাম সমন্বয় করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে উচ্চমূল্যে জ্বালানি আমদানি করতে হওয়ায় দাম কিছুটা বাড়ানো ছাড়া বিকল্প ছিল না বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি সংকট মোকাবেলায় সরকার বিভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহ করছে বলেও জানান।

তিনি আরও বলেন, বিশ্বের অনেক দেশে জ্বালানি সংকটে শিল্প-কারখানা বন্ধ হয়ে গেছে, এমনকি কারফিউ জারি করতে হয়েছে। তবে বাংলাদেশে এমন পরিস্থিতি তৈরি হবে না বলে আশ্বস্ত করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মো. হেলাল উদ্দীন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আল ফোরকানসহ অন্যান্যরা।

২০০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন