Latest

Country

মোবাইল কোর্টের জরিমানার টাকার অংশ মসজিদে দান, বিতর্কের সৃষ্টি

স্টাফ রিপোর্টার, ভৈরব (কিশোরগঞ্জ)
স্টাফ রিপোর্টার, ভৈরব (কিশোরগঞ্জ)

শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ ১২:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কিশোরগঞ্জের কুলিয়ারচর বাজারে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তবে আদায়কৃত ওই জরিমানার টাকার একটি অংশ মসজিদে দান করার ঘটনায় স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

আজ শুক্রবার দুপুর ১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন খন্দকারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে কুলিয়ারচর বাজারের ‘ভাই ভাই ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানে প্রায় ১ হাজার লিটার অকটেন অবৈধভাবে মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আলী আহম্মেদকে ১ লাখ টাকা জরিমানা করা হয়, যা তিনি তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আদায়কৃত এই ১ লাখ টাকার মধ্যে ৫০ হাজার টাকা সরকারি চালানের (ডিসিআর) মাধ্যমে গ্রহণ করা হয় এবং বাকি ৫০ হাজার টাকা স্থানীয় গাইলকাটা জামে মসজিদ ও মাদ্রাসায় দানের জন্য উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ আলমের হাতে তুলে দেওয়া হয়।

এ বিষয়ে দোকানের এক কর্মচারী রতন মিয়া অভিযোগ করে বলেন, তাদের কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা নেওয়া হলেও কাগজপত্রে ৫০ হাজার টাকার রসিদ দেওয়া হয়েছে।

অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, মোবাইল কোর্ট পরিচালনার সময় ৫০ হাজার টাকা মসজিদে দানের উদ্দেশ্যে হস্তান্তর করা হয় এবং অবশিষ্ট ৫০ হাজার টাকার সরকারি রসিদ প্রদান করা হয়।

এ বিষয়ে ইউএনও ইয়াসিন খন্দকারের বক্তব্য জানতে চাইলে তিনি সরাসরি কোনো মন্তব্য না করে এড়িয়ে যান এবং পরে জানাবেন বলে ফোন রেখে দেন। 

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী নির্ধারিত সীমার বাইরে জরিমানা আদায় ও তা ব্যক্তিগতভাবে দান করার বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে সংশ্লিষ্ট মহলে।

৩০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন