Latest

Country

সুজানগরে বিশেষ অভিযানে আওয়ামী লীগের ২১ নেতাকর্মী আটক

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ ১২:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাবনার সুজানগর উপজেলায় বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ২১ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) ভোরে উপজেলার মথুরাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবের অনুসারী হিসেবে পরিচিত। তবে আটককৃতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। পরে আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি মথুরাপুর এলাকায় আব্দুল ওহাবকে পুলিশ আটক করলে তাকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় পুলিশের একাধিক সদস্য আহত হন। পরে ৫ ফেব্রুয়ারি পুনরায় তাকে গ্রেপ্তার করা হয়। জামিনে মুক্তির পর তিনি এলাকায় আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে।

বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
 

২২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন