Latest

Country

মহিপুরে কোস্টগার্ডের বিরুদ্ধে মারধরের অভিযোগ, শ্রমিক হাসপাতালে ভর্তি

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬ ১১:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর মহিপুরে কোস্টগার্ড সদস্যদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। এতে মো. শামীম ফকির (২৮) নামে এক শ্রমিক আহত হয়ে কলাপাড়া উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাত পৌনে ২টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আহত শামীম ফকির উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আক্কেলপুর গ্রামের রনি ফকিরের ছেলে।

আহত শামীম ফকিরের অভিযোগ, তিনি তার ছোট ভাইসহ সোনাতলা নদীর ওপর নির্মিত হাজীপুর সেতু এলাকায় ঘুরতে গেলে সাদা পোশাকধারী কোস্টগার্ডের তিন সদস্য তাদের কাছে এসে বিভিন্ন প্রশ্ন করেন। পরে তাকে ধরে মহিপুর থানার নিজামপুর কোস্টগার্ড অফিসে নেওয়া হয়।

সেখানে তাকে চিংড়ির রেণুপোনা শিকারের ‘গোয়েন্দাগিরি’র অভিযোগে মারধর করা হয় বলেও তিনি দাবি করেন। তার ভাষ্য অনুযায়ী, এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় এবং পকেটে থাকা ১০ হাজার ৭০০ টাকা নিয়ে নেওয়া হয়। এছাড়া হাত-পা বেঁধে নির্যাতন ও বৈদ্যুতিক শক দেওয়ার অভিযোগও করেন তিনি।

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, চিংড়ির রেণুপোনা শিকারের মৌসুমে নিষিদ্ধ জাল ব্যবহার করে অনেকেই কোস্টগার্ড স্টেশনের কাছাকাছি এলাকায় শিকার চালিয়ে যাচ্ছে। তাদের অভিযোগ, এসব কার্যক্রম বন্ধে কার্যকর পদক্ষেপ না থাকলেও নির্যাতনের অভিযোগ উঠছে।

কলাপাড়া হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, রাত ১টা ৫০ মিনিটে শামীম ফকিরকে ভর্তি করা হয়। তার শরীরে ফুলা ও জখমের চিহ্ন রয়েছে।

এ বিষয়ে নিজামপুর কোস্টগার্ড স্টেশনে যোগাযোগ করা হলে এক ব্যক্তি নিজেকে গোয়েন্দা বিভাগের কর্মকর্তা পরিচয় দিয়ে জানান, এ ধরনের কোনো ঘটনার তথ্য তাদের জানা নেই এবং এমন ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি।

২১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন