Latest

Country

মুন্সীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদযাপন শুরু

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ 
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ 

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ ৯:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জ জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল ২০২৬ পর্যন্ত যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ পালিত হচ্ছে।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

র‍্যালিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী, সিভিল সার্জন ডা. মো. কামরুল জমাদ্দার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলামসহ জেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। র‍্যালিটি পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

র‍্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। সভায় পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি, সুষম খাদ্যাভ্যাস গঠন এবং অপুষ্টি প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ বছর জাতীয় পুষ্টি সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো সমৃদ্ধ বাংলাদেশ”। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

২১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন