Latest

Abroad

টাম্পায় ইউএসএফ'র বাংলাদেশি ২ পিএইচডি শিক্ষার্থী সপ্তাহ ধরে নিখোঁজ

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ ৮:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পা শহরে অবস্থিত ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ)-এর দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন।

গত বৃহস্পতিবার থেকে তাঁদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় পুলিশ।

নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন জামিল লিমন ও নাহিদা এস. বৃষ্টি। তাঁদের বয়স ২৭ বছর। জামিল লিমন বিশ্ববিদ্যালয়টিতে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতিবিষয়ক বিষয়ে পিএইচডি করছেন। অন্যদিকে নাহিদা এস. বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি গবেষণায় যুক্ত ছিলেন।

বিশ্ববিদ্যালয় পুলিশের তথ্য অনুযায়ী, শেষবার জামিল লিমনকে ১৬ এপ্রিল সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাছের তাঁর আবাসিক এলাকায় দেখা যায়। একই দিনে সকাল ১০টার দিকে নাহিদা এস. বৃষ্টিকে সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে দেখা যায়।

পরবর্তীতে তাঁদের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়ে এক পারিবারিক বন্ধু শুক্রবার বিকেল ৫টার দিকে বিষয়টি কর্তৃপক্ষকে জানান। এরপরই স্থানীয় হিলসবোরো কাউন্টি শেরিফ অফিসে আনুষ্ঠানিকভাবে নিখোঁজ ডায়েরি করা হয়।

পুলিশ জানিয়েছে, ইতোমধ্যে দুজনের নাম অঙ্গরাজ্য ও জাতীয় পর্যায়ের নিখোঁজ ব্যক্তিদের ডাটাবেজে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তাদের সন্ধানে অভিযান চলছে। তবে তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না।

এছাড়া মার্কিন সংবাদমাধ্যম ফক্স ১৩ টাম্পা বে–এর প্রতিবেদনে বলা হয়েছে, নিখোঁজ দুই শিক্ষার্থীকে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এর হেফাজতে পাওয়া যায়নি।

এ ঘটনায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পুলিশ জানিয়েছে, কোনো ব্যক্তি তাদের সম্পর্কে তথ্য জানলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে।

৩৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Abroad নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন