Latest

National

বাস ভাড়া কিলোমিটারে ১১ পয়সা বাড়ল, আজ থেকেই কার্যকর

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ ৭:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
দূরপাল্লা ও আন্তঃজেলা বাস-মিনিবাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি কিলোমিটারে ১১ পয়সা ভাড়া বৃদ্ধি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে শ্রমিক ও মালিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

তিনি জানান, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৫৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। একইভাবে দূরপাল্লার রুটে বাসভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ২৩ পয়সা করা হয়েছে।

মন্ত্রী আরও জানান, নতুন ভাড়া আজ থেকেই কার্যকর হবে। তবে এটি শুধু ডিজেলচালিত বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সিএনজিচালিত বাসের ভাড়া বৃদ্ধির বিষয়টি এই সিদ্ধান্তের আওতায় আসবে না।

তিনি আরও বলেন, ভবিষ্যতে জ্বালানি তেলের দাম কমলে বাসভাড়া পুনরায় সমন্বয় করে কমানো হবে। তবে আপাতত রেল ও নৌ পরিবহনের ভাড়া বাড়ানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল সরকার জ্বালানি তেলের দাম বৃদ্ধি করে। সে অনুযায়ী ১৯ এপ্রিল মধ্যরাত থেকে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের নতুন দাম কার্যকর হয়।

২২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন