Latest

Country

জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ ৬:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে সিভিল সার্জন কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় নেতৃত্ব দেন সিভিল সার্জন ডা. আজিজুল হক।

পরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. আজিজুল হক, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মৌসুমী খানম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বাগত সাহা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান, জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান এবং মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিমসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, পুষ্টির চাহিদা পূরণে নিয়মিত শাকসবজি ও ফরমালিনমুক্ত ফলমূল খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি সুস্থ জীবনযাপনের জন্য নিয়মিত শরীরচর্চা ও কায়িক শ্রমের ওপর গুরুত্বারোপ করেন তারা। ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও সক্ষম হিসেবে গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা।

১৯৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন