Latest

Sports

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, সিরিজ নির্ধারণী ম্যাচে একাদশে দুই পরিবর্তন

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ ৬:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকা পর্বের পর চট্টগ্রামেও টস ভাগ্য সহায় হয়নি বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।

তিন ম্যাচের সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম।

চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত এই সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ দলে দুটি পরিবর্তন আনা হয়েছে। একাদশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান ও তানভীর ইসলাম। তাদের জায়গা ছেড়েছেন তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন।

এ ছাড়া আগের ম্যাচের একাদশই অপরিবর্তিত রেখেছে টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে, নিউজিল্যান্ড দলেও একটি পরিবর্তন এসেছে। ব্লেয়ার টিকনারের পরিবর্তে দলে অন্তর্ভুক্ত হয়েছেন বেন লিস্টার।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ: হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়ং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), ডিন ফক্সক্রফট, মুহাম্মদ আব্বাস, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, বেন লিস্টার, উইল ও’রউরকে, জেডন লেনক্স।

২৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Sports নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন