Latest

Country

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ ৬:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার দুপুরে উপজেলার ধানখালী ইউনিয়নের সোমবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে ততক্ষণে দোকানগুলো সম্পূর্ণভাবে পুড়ে যায়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন—আবুল ফকির, রুহুল আমিন কবিরাজ, মিরাজ মুন্সী, সিদ্দিক কবিরাজ, সেলিম পাহলোয়ান ও রানা মোল্লা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার হামিদ জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের খোঁজ-খবর নেওয়া হচ্ছে এবং তাদের সরকারিভাবে সহায়তা দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

৩৬৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন