Latest

Country

পাঁচবিবিতে পুকুরে গোসল করতে নেমে দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু

স্টাফ রিপোর্টার. জয়পুরহাট
স্টাফ রিপোর্টার. জয়পুরহাট

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ ৩:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পুকুরে ডুবে দুই সহোদর শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার মাঝিনা লোহার গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো. রায়হান।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, স্কুল থেকে ফেরার পর এনামুল হকের দুই ছেলে—পঞ্চম শ্রেণির ছাত্র হোসেন আলী (১২) এবং চতুর্থ শ্রেণির ছাত্র রহমত আলী (১০)—বন্ধুদের সঙ্গে গ্রামের পুকুরে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে তারা পানিতে ডুবে নিখোঁজ হয়।

পরে স্থানীয়রা তাদের পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে দ্রুত পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও প্রতিবেশীরা গভীর শোকে ভেঙে পড়েছেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রায় তিন বছর আগে একই পরিবারের একমাত্র কন্যাশিশুও ওই পুকুরেই পানিতে ডুবে মারা যায়।

২৬৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন