Latest

Country

তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার, ৩ দিনের রিমান্ড

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ ১:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দীর্ঘ এক দশক পর আলোচিত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মঙ্গলবার রাতে ঢাকার কেরানীগঞ্জে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। পরদিন বুধবার বিকেলে তাকে কুমিল্লার আদালতে হাজির করা হলে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করে পিবিআই। শুনানি শেষে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, গ্রেপ্তারের পর হাফিজুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হবে।

এর আগে, গত ৬ এপ্রিল মামলার সপ্তম তদন্ত কর্মকর্তা তিন সন্দেহভাজন—সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান এবং সৈনিক শাহিনুল আলমের ডিএনএ নমুনা ক্রস-ম্যাচ করার জন্য আদালতের অনুমতি চেয়েছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, এ মামলায় এখন পর্যন্ত ৮০টি ধার্য তারিখ অতিক্রান্ত হয়েছে এবং চারটি সংস্থার অধীনে সাতজন তদন্ত কর্মকর্তা দায়িত্ব পালন করেছেন।

এদিকে, বুধবার বিকেল ৫টার দিকে তনুর বাবা-মা ও ছোট ভাই রুবেল হোসেন কুমিল্লা আদালতে উপস্থিত ছিলেন।

২৪৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন