Latest

Country

বাল্যবিবাহ ঠেকিয়ে তহমিনা পেল ‘কন্যা সাহসিকা’ সম্মাননা

আযরাফ ফাতিন নাফিউ, পিরোজপুর
আযরাফ ফাতিন নাফিউ, পিরোজপুর

বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ১১:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
পিরোজপুরের জিয়ানগর উপজেলায় বাল্যবিবাহ থেকে নিজেকে রক্ষা করতে থানায় আশ্রয় নেওয়া এসএসসি পরীক্ষার্থী তহমিনা আক্তারকে ‘কন্যা সাহসিকা’ সম্মাননা প্রদান করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ে পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ তহমিনা আক্তারের হাতে সম্মাননা স্মারক, সনদপত্র এবং পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য আর্থিক অনুদান তুলে দেন।

জানা গেছে, পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার ৪ নম্বর ইন্দুরকানী সদর ইউনিয়নের ১ নম্বর চাড়াখালী গ্রামের আলম হাওলাদারের মেয়ে তহমিনা আক্তার জিয়ানগর সরকারি সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী। সম্প্রতি তার পরিবার তার ইচ্ছার বিরুদ্ধে বাল্যবিবাহ দেওয়ার উদ্যোগ নেয়। তবে সে এতে রাজি না হয়ে দৃঢ়ভাবে তা প্রতিরোধ করে।

পরিবারের চাপ থেকে বাঁচতে গত ১৮ এপ্রিল (শনিবার) তহমিনা জিয়ানগর থানায় আশ্রয় নেয়। পরে উপজেলা প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে বাল্যবিবাহের উদ্যোগ বন্ধ করা হয় এবং তার বাবা-মায়ের কাছ থেকে এ বিষয়ে মুচলেকা নেওয়া হয়।

বাল্যবিবাহ প্রতিরোধে সাহসী ভূমিকা রাখায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ‘কন্যা সাহসিকা’ সম্মাননায় ভূষিত করা হয়।

এ সময় জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সচেতন ও কঠোর অবস্থান নিতে হবে। তহমিনার এই সাহসী পদক্ষেপ অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

২২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন