Latest

National

৩ মে থেকে বোরো ধান-চাল ও গম সংগ্রহ শুরু করবে সরকার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ৯:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
চলতি বোরো মৌসুমে ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল এবং ৫০ হাজার মেট্রিক টন গম সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আগামী ৩ মে থেকে প্রতি কেজি ৩৬ টাকা দরে বোরো ধান, ৪৯ টাকা দরে সেদ্ধ চাল, ৪৮ টাকা দরে আতপ চাল এবং ৩৬ টাকা দরে গম কেনা শুরু হবে।

বুধবার (২২ এপ্রিল) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সভায় খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, ৩ মে থেকে বোরো ধান ও গম সংগ্রহ কার্যক্রম শুরু হবে, যা চলবে ৩১ আগস্ট পর্যন্ত। আর চাল সংগ্রহ শুরু হবে ১৫ মে থেকে এবং তা-ও ৩১ আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে। প্রয়োজন হলে পরবর্তীতে সময় বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও জানান, দেশের চালের বার্ষিক জাতীয় চাহিদা প্রায় ৪ কোটি ২৪ লাখ মেট্রিক টন। এ বছর উৎপাদন প্রায় চাহিদার সমান, ফলে কোনো ঘাটতি নেই। আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়েও বেশি হতে পারে বলে আশা করা হচ্ছে। জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় মজুত রাখা হচ্ছে বলেও জানান তিনি।

২৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন