Latest

Country

পঞ্চগড়ে পরিত্যক্ত জমিতে মিলল মর্টার শেল, উদ্ধার করে ঘিরে রাখল পুলিশ

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ৩:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড় পৌরসভার পশ্চিম জালাসী এলাকায় পরিত্যক্ত জমিতে কাজ করতে গিয়ে একটি মর্টার শেল সদৃশ বস্তু উদ্ধার হয়েছে। মঙ্গলবার বিকেলে সুপারি বাগান তৈরির জন্য জমি খননের সময় শ্রমিকদের কোদালের আঘাতে মাটির নিচ থেকে বস্তুটি বেরিয়ে আসে।

জানা যায়, জমির মালিক হোসেন আলীর পরিত্যক্ত জমিতে শ্রমিকরা নালা তৈরি করে সুপারি গাছ লাগানোর কাজ করছিলেন। এ সময় প্রায় একফুট নিচে কোদালের আঘাতে শক্ত কোনো কিছুর শব্দ পাওয়া যায়। পরে মাটি খুঁড়ে একটি মরিচাধরা লোহার বস্তু উদ্ধার করা হয়, যা দেখতে মর্টার শেলের মতো।

প্রাথমিকভাবে বিষয়টি বুঝতে না পেরে শ্রমিকরা সেটি বাসায় নিয়ে গিয়ে পরিষ্কার করেন। পরে সন্দেহ হলে জমির মালিক বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়ে বস্তুটি বিস্ফোরক হতে পারে বলে ধারণা পান। এরপর দ্রুত বিষয়টি পঞ্চগড় সদর থানায় জানানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মর্টার শেলটি উদ্ধার করে নিরাপত্তার জন্য এলাকা ঘিরে রাখে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় জালাসী এলাকায় পাকিস্তানি সেনারা একাধিক মর্টার শেল নিক্ষেপ করেছিল। তাদের ধারণা, উদ্ধার হওয়া শেলটি সে সময়ের অবিস্ফোরিত গোলাবারুদের অংশ হতে পারে।

জমির মালিক হোসেন আলী বলেন, “জমিটি অনেকদিন ধরে পরিত্যক্ত ছিল। কাজ শুরু করার পর হঠাৎ এমন বস্তু পাওয়া যাবে, তা ভাবিনি। পরে নিশ্চিত হয়ে পুলিশকে জানাই।”

শ্রমিক জাহেদুল ইসলাম জানান, মাটিতে কোদাল মারতেই শব্দ হয় এবং পরে একটি লোহার দণ্ডের মতো বস্তু দেখা যায়। পরিষ্কার করার সময় বারুদের গন্ধ পাওয়া যায় বলেও তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, “উদ্ধার হওয়া বস্তুটি মর্টার শেলের মতো দেখতে। এটি মুক্তিযুদ্ধের সময়কার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেনাবাহিনীর বোম্ব ডিস্পোজাল ইউনিটের মাধ্যমে এটি নিষ্ক্রিয় করা হবে।”

২৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন