Latest

Country

ঘাটাইলে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও গাছ কাটার অভিযোগে সংবাদ সম্মেলন

কাজী রিপন, টাঙ্গাইল
কাজী রিপন, টাঙ্গাইল

বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ১২:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বসতবাড়িতে হামলা, সীমানা প্রাচীর ভাঙচুর এবং গাছ কাটার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ইয়ার মামুদ।

মঙ্গলবার দুপুরে ঘাটাইল উপজেলা শহরের চান্দসী কলেজ পাড়া এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইয়ার মামুদ জানান, তিনি ১৯৯৮ সালে ১৬ শতাংশ জমি অর্জন করে সেখানে বাড়ি নির্মাণ এবং গাছপালা রোপণ করে বসবাস করে আসছেন। তার বাড়ির পূর্ব ও দক্ষিণ পাশে দীর্ঘদিন ধরে ১০ ফুট প্রশস্ত একটি রাস্তা চলাচলের জন্য ব্যবহৃত হয়ে আসছে। ২০১২ সালে তিনি বাড়ির পূর্ব ও দক্ষিণ পাশে ইটের সীমানা প্রাচীর নির্মাণ করেন।

তিনি অভিযোগ করেন, সম্প্রতি তার প্রতিবেশী আব্দুল মালেক, আব্দুস ছালাম ও মহর আলী স্থানীয় সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের সহায়তায় তার বাড়ি উচ্ছেদের হুমকি দেন। এক পর্যায়ে তারা বাড়ির পূর্ব ও দক্ষিণ পাশের রাস্তার সীমানা প্রাচীর ভেঙে ফেলেন, এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ সময় তার বাড়ির বেশ কয়েকটি গাছও কেটে ফেলা হয়।

ইয়ার মামুদ আরও জানান, এ ঘটনায় তিনি আদালতে মামলা দায়ের করলে অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সন্ত্রাসীদের মাধ্যমে তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। পাশাপাশি তারা পৌরসভার চলমান রাস্তার কাজও বাধাগ্রস্ত করেছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, অভিযুক্তরা বিভিন্ন সময় তার বাড়ি ভাঙার হুমকি দিয়ে আসছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

এ বিষয়ে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ মোকছেদুর রহমান বলেন, ভুক্তভোগীর অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

২২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন