Latest

Country

ঝিনাইদহে বিএম অটোগ্যাস ফিলিংকে জরিমানা, গ্রাহক পেলেন প্রণোদনা

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ৭:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বাড়তি দামে অটোগ্যাস বিক্রির অভিযোগে বিএম অটোগ্যাস ফিলিং স্টেশনকে জরিমানা করা হয়েছে।

একই সঙ্গে অভিযোগকারী ভোক্তাকে জরিমানার ২৫ শতাংশ অর্থ প্রণোদনা হিসেবে প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের এ জরিমানা আদায় করেন।

জানা যায়, গত ২ এপ্রিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম লিটারপ্রতি ১৭ টাকা ৯৪ পয়সা বাড়িয়ে ৭৯ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করে। ওইদিন সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই ঝিনাইদহ সদর উপজেলার বিশমাইল এলাকার বিএম অটোগ্যাস স্টেশন বাড়তি দামে গ্যাস বিক্রি করে।

এ ঘটনায় ৫ এপ্রিল সোহাগ নামের এক গ্রাহক জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন। মঙ্গলবার সকালে অধিদপ্তরের কার্যালয়ে অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে অভিযোগকারী সোহাগ এবং অভিযুক্ত বিএম অটোগ্যাস স্টেশনের ম্যানেজার নাসির উদ্দিনের বক্তব্য শোনা হয়।

উভয় পক্ষের বক্তব্য ও তথ্য-প্রমাণ পর্যালোচনা শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিএম অটোগ্যাস স্টেশনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিধান অনুযায়ী জরিমানার ২৫ শতাংশ অর্থাৎ ১ হাজার ২৫০ টাকা অভিযোগকারী সোহাগকে প্রদান করা হয়।

অভিযোগকারী সোহাগ বলেন, “আমার কাছ থেকে ২ হাজার টাকার গ্যাসে অতিরিক্ত ৪৫০ টাকা নেওয়া হয়েছিল। প্রমাণসহ অভিযোগ করায় আমি ১ হাজার ২৫০ টাকা প্রণোদনা পেয়েছি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে ধন্যবাদ জানাই ব্যবস্থা নেওয়ার জন্য।”

এ বিষয়ে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের জানান, অনিয়মের কারণে বিএম অটোগ্যাসকে জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের কাজ না করার জন্য সতর্ক করা হয়েছে।

২০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন