Latest

Country

মণিপুরে মাঝারি মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকা-সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চল

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ৩:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
সাতসকালে হালকা থেকে মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা। মঙ্গলবার ভোরে ভারতের মণিপুর রাজ্যে উৎপত্তি হওয়া এই ভূকম্পন বাংলাদেশেও অনুভূত হয়, এতে ঘুমন্ত মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৫টা ৫৯ মিনিটে (বাংলাদেশ সময় ৬টা ২৯ মিনিট) মণিপুরের কামজং এলাকায় ৫.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬২ কিলোমিটার গভীরে।

অন্যদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, একই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ এবং এর গভীরতা ছিল প্রায় ১০০.৬ কিলোমিটার।

ভোরের এ কম্পন ঢাকাসহ সিলেট অঞ্চলে তুলনামূলক বেশি অনুভূত হয়। ভূমিকম্প অনুভূত হওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই পোস্ট দিয়ে কম্পনটি নিশ্চিত হওয়ার চেষ্টা করেন।

ঢাকার মিরপুরের বাসিন্দা নাহিদ রানা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, তিনি ভূমিকম্প টের পেয়েছেন কি না তা জানতে চান। একইভাবে সিলেটের বাসিন্দা নাইমুর রশিদ রাহুল জানান, সেখানে বেশ স্পষ্ট কম্পন অনুভূত হয়েছে।

প্রাথমিকভাবে এই ভূমিকম্পে বাংলাদেশে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ভূ-তাত্ত্বিকদের মতে, উৎপত্তিস্থল সীমান্তের কাছাকাছি হওয়ায় দেশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে।

২৪৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন