Latest

Country

নড়াইলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

আবদুস সাত্তার, নড়াইল
আবদুস সাত্তার, নড়াইল

সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ১১:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
নড়াইলে হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টায় নড়াইল জেলা হাসপাতালের সভাকক্ষে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মোঃ আতাউর রহমান বাচ্চু। সিভিল সার্জন অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইলের সিভিল সার্জন ডাঃ আব্দুর রশীদ।

অনুষ্ঠানে হাম-রুবেলা প্রতিরোধে করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তাফিজুর রহমান আলেক, নড়াইল পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আহসান মাহমুদ রাসেল এবং জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আব্দুল গাফফার।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, মাঠকর্মী, গণমাধ্যমকর্মী, রাজনীতিবিদসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নড়াইলের সিভিল সার্জন ডাঃ আব্দুর রশীদ জানান, এ ক্যাম্পেইনের আওতায় জেলার ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ৭৭ হাজার ৮২২ জন শিশুকে হাম-রুবেলা প্রতিরোধে টিকা প্রদান করা হবে। জেলার ৮৬৬টি কেন্দ্রের মাধ্যমে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

তিনি আরও জানান, ২০ এপ্রিল থেকে শুরু হওয়া এই কর্মসূচি টানা ১১ কর্মদিবস ধরে চলবে।

২৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন