Latest

Country

গাইবান্ধায় জমি বিরোধকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত একাধিক

কায়সার প্লাবন, গাইবান্ধা
কায়সার প্লাবন, গাইবান্ধা

সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ৮:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ী এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ, মারধর ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় নারীসহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মালিবাড়ী এলাকার বাসিন্দা মোঃ আলী আকবরের সঙ্গে প্রতিবেশীদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে গত ১৯ এপ্রিল সকালে প্রতিপক্ষরা সংঘবদ্ধ হয়ে তার বসতবাড়িতে হামলা চালায়।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি তাকে ও তার পরিবারের সদস্যদের ওপর এলোপাতাড়ি মারধর করে। এ সময় নারী সদস্যরাও হামলা থেকে রেহাই পাননি। এতে গুরুতর আহতদের কয়েকজনকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এছাড়া হামলাকারীরা ভুক্তভোগীর কাছে ১ লাখ ২৫ হাজার টাকা চাঁদা দাবি করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। দাবি পূরণ না করলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে জানান ভুক্তভোগী।

এ ঘটনায় বেশ কয়েকজনকে আসামি করে গাইবান্ধা থানায় একটি লিখিত এজাহার দায়ের করা হয়েছে।

এ বিষয়ে গাইবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

২৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন