Latest

National

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচল সহজে পদক্ষেপ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ৬:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
তুরস্কে অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা করেছেন।

সোমবার (২০ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তুরস্কে আয়োজিত আন্তালিয়া কূটনীতি ফোরামের পার্শ্ব বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা এই আলোচনা করেন।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রীর কাছে হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’-র নিরাপদ চলাচল সহজতর করতে তার মধ্যস্থতা কামনা করেন। তিনি উল্লেখ করেন, হরমুজ প্রণালি পারাপারের অনুমতিপ্রাপ্ত ছয়টি দেশের তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করায় বাংলাদেশ কৃতজ্ঞ।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী চলমান আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশের ধারাবাহিক ও ভারসাম্যপূর্ণ অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি সকল পক্ষকে সংযম প্রদর্শন এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে মতপার্থক্য নিরসনের ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশের গঠনমূলক ভূমিকার প্রশংসা করে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, সুবিধাজনক সময়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তেহরান সফর করবেন।

বৈঠকের পরপরই ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি নিয়ে খোঁজখবর নেন এবং রাতেই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে জানান, পরিস্থিতি উত্তেজনাপূর্ণ থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে দুই দেশের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে।
 

২৫৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন