Latest

Country

কুড়িগ্রামে প্রয়াত আব্দুল করিম সরকারের স্মরণে ফুল কোর্ট রেফারেন্স ও স্মরণসভা

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ২:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রাম আইনজীবী সমিতির প্রবীণ অ্যাডভোকেট এবং ভাষা সৈনিক প্রয়াত আব্দুল করিম সরকারের সম্মানে রোববার কুড়িগ্রাম জজশিপে ফুল কোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়।

জেলা ও দায়রা জজ মোছাম্মৎ ইসমত আরা’র সভাপতিত্বে অনুষ্ঠিত ফুল কোর্ট রেফারেন্সে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সরদার তাজুল ইসলামসহ অন্যান্যরা।

অনুষ্ঠান শেষে জেলা জজ আদালত, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং নির্বাহী বিভাগের সকল বিচারিক কার্যক্রম মুলতবি ঘোষণা করেন জেলা ও দায়রা জজ মোছাম্মৎ ইসমত আরা।

পরে প্রয়াত আব্দুল করিম সরকারের স্মরণে জেলা আইনজীবী সমিতির ভবনের অ্যাডভোকেট এনামুল হক চৌধুরী হলরুমে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফখরুল ইসলাম। এতে আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সরদার তাজুল ইসলাম, সাবেক সভাপতি আব্দুল খালেক চাঁদ, ফরহাদ হোসেন, শামসুল হক সরকার, রুহুল আমিন, ইদ্রিস আলী প্রমুখ।

উল্লেখ্য, অ্যাডভোকেট আব্দুল করিম সরকার শুক্রবার রাত ৮টায় বার্ধক্যজনিত কারণে ৯৬ বছর বয়সে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। শনিবার সকাল ১১টায় কালেক্টরেট ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে কুড়িগ্রাম ঘোষপাড়া কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি দুই ছেলে, চার মেয়ে, ১৭ জন নাতি-নাতনি এবং বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

১৯২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন