Latest

Country

৪ দফা দাবিতে ববি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, যান চলাচল স্থবির

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ১:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সড়ক দুর্ঘটনায় আহত এক সহপাঠীর ক্ষতিপূরণ এবং নিরাপদ সড়কের দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। এতে ব্যস্ত এই মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে যান চলাচল সম্পূর্ণভাবে স্থবির হয়ে পড়ে।

রোববার (১৯ এপ্রিল) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা সড়ক অবরোধ শুরু করেন। অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকে পড়ে, ফলে সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

শিক্ষার্থীরা জানান, শনিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়কে একটি তেলবাহী লরির সঙ্গে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী তামিম হোসেনের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হলেও দীর্ঘ সময় পার হয়ে গেলেও কোনো দৃশ্যমান পদক্ষেপ বা আহত শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর সুনির্দিষ্ট নিশ্চয়তা না পাওয়ায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে রাজপথে নামেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের ঘোষিত চার দফা দাবির মধ্যে রয়েছে—বিশ্ববিদ্যালয় সংলগ্ন পুলিশ ফাঁড়িতে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন, দুর্ঘটনার জন্য দায়ী লরি চালককে দ্রুত শনাক্ত করে গ্রেফতার, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে সার্বক্ষণিক ট্রাফিক পুলিশ নিয়োগ, এবং আহত শিক্ষার্থী তামিম হোসেনের সুচিকিৎসার জন্য উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান।

শিক্ষার্থীরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত সড়ক অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে কর্মসূচি অব্যাহত রাখেন।

অবরোধের খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন। তবে শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় অবস্থানে থাকেন।

স্থানীয় সূত্র জানায়, প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ আরও বৃদ্ধি পেয়েছে। নিরাপদ ক্যাম্পাসের দাবিতে এর আগেও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একাধিকবার সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন।

ঘটনার পর বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, দুর্ঘটনাটি চালকের অসাবধানতার কারণে ঘটেছে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

১৮৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন