Latest

Country

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৭৬ কেজি গাঁজাসহ একজন আটক করেছে র‌্যাব-১৩

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ ৮:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ৭৬ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৩।

আটক ব্যক্তির নাম আতিকুর রহমান নয়ন (৫০)। তিনি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামের মৃত ফজলুল হকের পুত্র।

রবিবার রংপুর র‌্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-১৩ রংপুর কোম্পানি মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর ৪টার দিকে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় আতিকুর রহমান নয়নের নিজ বসতবাড়িতে তার শয়নকক্ষের খাটের নিচ থেকে ৭৬ কেজি গাঁজা জব্দ করা হয়। পরে তাকে আটক করে র‌্যাব-১৩।

র‌্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামি এবং জব্দকৃত আলামত ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
 

২১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন