Latest

Country

গোলাপগঞ্জে জ্বালানি তেলের সংকট, বিপাকে চালক ও সাধারণ মানুষ

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ ২:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় হঠাৎ করে তীব্র জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে, যার ফলে চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালকসহ বিভিন্ন যানবাহনের চালকরা। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সরকারি ও বেসরকারি চাকরিজীবীরা।

স্থানীয় সূত্র জানায়, গত কয়েকদিন ধরে উপজেলার অধিকাংশ পেট্রোল পাম্পে জ্বালানি সরবরাহ বন্ধ বা সীমিত রয়েছে। ফলে প্রয়োজনীয় কাজে বের হয়েও অনেক চালক পর্যাপ্ত তেল না পেয়ে মাঝপথ থেকেই ফিরে যেতে বাধ্য হচ্ছেন। প্রতিদিনই বিভিন্ন পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও তেল না পেয়ে হতাশ হয়ে ফিরছেন অনেকে।

উপজেলার সুনামপুর এলাকার একটি পাম্পে সামান্য পরিমাণ তেল সরবরাহ থাকলেও সেখানে প্রতি ব্যক্তিকে সর্বোচ্চ ২০০ টাকার তেল দেওয়া হচ্ছে। এতে দূর-দূরান্ত থেকে আসা চালকদের চাহিদা পূরণ হচ্ছে না।

ভুক্তভোগী এক মোটরসাইকেল চালক জানান, সকাল থেকে একাধিক পাম্প ঘুরেও তেল পাননি তিনি। পরে সুনামপুরে এসে মাত্র ২০০ টাকার তেল সংগ্রহ করতে সক্ষম হন, যা দিয়ে দীর্ঘ পথ চলা সম্ভব নয়।

এদিকে, খোলা বাজারে অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগও উঠেছে। তবে স্থানীয় ব্যবসায়ীরা দাবি করছেন, সরবরাহ স্বল্পতার কারণেই তারা সীমিত পরিমাণে তেল বিক্রি করতে বাধ্য হচ্ছেন।

বর্তমান পরিস্থিতিতে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে বলে জানিয়েছে স্থানীয়রা। দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

২১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন