Latest

Country

টুঙ্গিপাড়ায় জমি বিরোধে বৃদ্ধা হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ১১:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি গ্রামের জমি সংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধা হত্যার ঘটনায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামির নাম মোঃ নজরুল ওস্তা (৪৫)। তিনি টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি মধ্যপাড়া গ্রামের মৃত আলাউদ্দিন ওস্তার ছেলে।

শুক্রবার (১৮ এপ্রিল) রাত ১০টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার হাবিবুল্লাহ ব্রিজ সংলগ্ন এনায়েত নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

টুঙ্গিপাড়া থানা পুলিশ র‌্যাব-১১-এর সহযোগিতায় এবং গোপন তথ্য ও প্রযুক্তির মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করে।

টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (অপারেশন) খন্দকার আওরঙ্গজেব জানান, র‌্যাব-১১-এর সহায়তায় গোপন তথ্য ও প্রযুক্তির মাধ্যমে পাটগাতি গ্রামের নাহিদা বেগম ওরফে সাহিদা বেগম হত্যা মামলার প্রধান আসামি মোঃ নজরুল ওস্তার অবস্থান শনাক্ত করা হয়। এরপর নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে শনিবার সকালে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি জমি সংক্রান্ত বিরোধের জেরে সাহিদা বেগম ওরফে নাদিয়া নামের এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় বৃদ্ধার ছেলে মহিবুল্লাহ গুরুতর আহত হন।

১৮৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন