Latest

Crime

নকল দুধ তৈরির দায়ে ভাঙ্গুড়ায় এক ব্যক্তির কারাদণ্ড ও জরিমানা

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ৮:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনার ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির অভিযোগে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম ফারুক হোসেন (৪০)। তিনি উপজেলার সদর ইউনিয়নের সিংগাড়ী গ্রামের মৃত আ: গফুর হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফারুক হোসেন দীর্ঘদিন ধরে দুগ্ধ ব্যবসার আড়ালে ক্ষতিকর জেলি, সয়াবিন তেলসহ বিভিন্ন উপকরণ ব্যবহার করে নকল দুধ তৈরি করে আসছিলেন। এই নকল দুধ তিনি দেশের বিভিন্ন নামকরা সিলিং সেন্টারে সরবরাহ করতেন বলেও অভিযোগ রয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) দিনগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান ফারুকের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় নকল দুধ তৈরিতে ব্যবহৃত প্রায় ২০০ লিটার বিষাক্ত কেমিক্যাল ও জেলি জব্দ করা হয় এবং ফারুক হোসেনকে আটক করা হয়। জব্দকৃত এসব জেলির আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা বলে জানা গেছে।

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান ফারুক হোসেনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দেন। পরে জব্দকৃত জেলি জনসম্মুখে ধ্বংস করা হয়।

স্থানীয়রা জানান, ফারুক হোসেন দীর্ঘদিন ধরে এ ধরনের নকল দুধ তৈরি করে আসছিলেন, যা এলাকায় ব্যাপকভাবে বিতরণ করা হতো।

২২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Crime নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন