Latest

Country

বাকির চা নিয়ে বিরোধ, শৈলকুপায় সংঘর্ষে আহত ১০

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ১:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বাকিতে চা না দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে পৌর এলাকার খালধারপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রিপন হোসেন নামের এক ব্যক্তি গ্রামের শাহজাহানের চায়ের দোকানে চা পান করতে যান। আগের বকেয়া টাকা পরিশোধ না করায় তাকে নতুন করে বাকিতে চা দিতে অস্বীকৃতি জানান দোকানদার শাহজাহান। এ নিয়ে প্রথমে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়।

পরে বিষয়টি দুই পক্ষের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে তারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহবুব আলম পারভেজ জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং কয়েকজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

এ বিষয়ে শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, বাকিতে চা দেওয়া নিয়ে সৃষ্ট বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

২০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন