Latest

Country

টাকার অভাবে চুরি, পরে অনুতাপে ফ্যান ফেরত—স্কুলে চাঞ্চল্য

 মনিরুজ্জামান পলাশ, ব্রাহ্মণবাড়িয়া
মনিরুজ্জামান পলাশ, ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ১২:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি বিদ্যালয় থেকে চুরি হওয়া সিলিং ফ্যান ফেরত দিয়ে গেছে অজ্ঞাত চোর। ফ্যানের সঙ্গে রেখে যাওয়া একটি চিরকুটে সে জানায়, “টাকার জন্য চুরি করেছিলাম।”

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সকালে স্কুলে এসে তারা একটি সিলিং ফ্যান দেখতে পান। পাশে রাখা ছিল একটি চিরকুট, যাতে সংক্ষিপ্তভাবে চুরির কারণ উল্লেখ করা হয়।

জানা গেছে, আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কর্মমঠ আইডিয়াল একাডেমি থেকে চারটি সিলিং ফ্যান চুরি হয়েছিল।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

বিদ্যালয়ের পরিচালক এফ এ সোহাগ বলেন, যে ফ্যানটিতে বিদ্যালয়ের নাম লেখা ছিল সেটিই ফেরত এসেছে। চিরকুটে টাকার অভাবে চুরি করার কথা উল্লেখ করা হয়েছে।

তিনি আরও বলেন, “আমার ধারণা সে প্রকৃত অর্থে পেশাদার চোর নয়। তাই বাকি ফ্যানগুলো ফেরত দিলে আমরা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছি। আশা করি সে অনুতপ্ত হয়ে বাকি ফ্যানগুলোও ফেরত দেবে।”

২০১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন