Latest

Country

ফতুল্লায় সেফটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ ১০:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন একটি ভবনের সেফটিক ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাসে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ভোলাইল গেদ্দার বাজার এলাকার মোল্লা বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গাইবান্ধার কুমারগাড়ি গ্রামের রানা মিয়া (পিতা: আব্দুল রহিম) এবং পটুয়াখালীর ভাঙ্গরা গ্রামের দেলোয়ার মৃধা (পিতা: আলতাফ মৃধা)। তারা দুজনই ওই নির্মাণাধীন ভবনে শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্মাণকাজ চলাকালে সেন্টারিংয়ের কাঠ খোলার সময় প্রথমে রানা মিয়া সেফটিক ট্যাংকের ভেতরে নামেন। এ সময় ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে তিনি অচেতন হয়ে পড়েন। দীর্ঘক্ষণ সাড়া না পেয়ে তাকে উদ্ধারে দেলোয়ার মৃধা ট্যাংকের ভেতরে নামেন। কিন্তু তিনিও একইভাবে গ্যাসের প্রভাবে অচেতন হয়ে পড়েন।

পরে বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। স্থানীয়দের অভিযোগ, যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে।
 

২৭৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন