Latest

Economoy

এপ্রিল–মে মাসে জ্বালানির পূর্ণ মজুদ, জুনের জন্য প্রস্তুতি নিচ্ছে সরকার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ ৮:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশে এপ্রিল ও মে মাসের জন্য পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, আগামী জুন মাসের চাহিদা বিবেচনায় রেখেও জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে প্রস্তুতি নিচ্ছে।

শুক্রবার চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা জানান। তিনি বলেন, দেশের ইতিহাসে বর্তমানে সর্বোচ্চ পরিমাণ জ্বালানি মজুদ রয়েছে এবং বিভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ অব্যাহত রয়েছে, যাতে সরবরাহে কোনো ব্যাঘাত না ঘটে।

প্রতিমন্ত্রী আরও জানান, পরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর লক্ষ্যে কাজ চলছে। ইস্টার্ন রিফাইনারির জন্য মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ থেকে বিকল্প উৎসে অপরিশোধিত জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি, ২০২৯ সাল থেকে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট চালু হওয়ার পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, জ্বালানি সংকট মোকাবিলার পাশাপাশি শিল্প ও কৃষি খাতের চাহিদা পূরণেও সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে।

এর আগে, গত ১৫ এপ্রিল জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী জানান, দেশে বর্তমানে যে পরিমাণ অকটেন ও পেট্রোল মজুদ রয়েছে, তাতে অন্তত দুই মাস কোনো ঘাটতির আশঙ্কা নেই। তিনি জানান, দেশে বর্তমানে ডিজেল মজুদ রয়েছে ১ লাখ ১৩ হাজার ৮৫ টন, অকটেন ৩১ হাজার ৮২১ টন, পেট্রোল ১৮ হাজার ২১ টন এবং ফার্নেস ওয়েল রয়েছে ৭৭ হাজার ৫৪৬ টন।
 

২০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Economoy নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন