Latest

National

রিহ্যাব নির্বাচন ঘিরে অনিয়মের অভিযোগ, স্বচ্ছতা নিশ্চিতে একাধিক প্রস্তাব প্রার্থীদের

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ ১:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আসন্ন রিহ্যাব নির্বাচনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন প্রেসিডেন্ট পদপ্রার্থীরা। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তারা নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে বেশ কিছু প্রস্তাব তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট পদপ্রার্থী ড. মো. আলী আফজাল, মোকাররম হোসাইন খান এবং ইঞ্জিনিয়ার মো. আবুল খায়ের সেলিম। বক্তারা অভিযোগ করেন, আগামী ১৮ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য রিহ্যাব নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রার্থীদের দেওয়া বিভিন্ন প্রস্তাবে নির্বাচন কমিশন কর্ণপাত করছে না।

ড. আলী আফজাল বলেন, “আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছি। কিন্তু নির্বাচন কমিশন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে উদাসীনতা দেখাচ্ছে, যা আমাদের উদ্বিগ্ন করছে।”

লিখিত বক্তব্যে প্রার্থীরা নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে কয়েকটি সুস্পষ্ট প্রস্তাব তুলে ধরেন। এর মধ্যে রয়েছে—ভোটগ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত প্রার্থী ও পোলিং এজেন্টদের কেন্দ্রে অবস্থানের নিশ্চয়তা, ব্যালট পেপারের বই ও নম্বর প্রার্থীদের সামনে যাচাই, ভোটারদের স্বাক্ষর ও টিপসই নিশ্চিতকরণ এবং ভোট শেষে ব্যালট বইয়ের হিসাব মিলিয়ে দেখা।

এছাড়া ভোট গণনার আগে ব্যালটের সংখ্যা যাচাই, কাস্টিং ভোট ও ব্যালট বাক্সের ভোটের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা তা নিরূপণ, গণনা শেষে রেজাল্ট শিটে কমিশন ও এজেন্টদের স্বাক্ষর নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

প্রার্থীরা আরও দাবি করেন, ভোটকেন্দ্রে সর্বত্র সিসি ক্যামেরা স্থাপন এবং লাইভ ফুটেজ বাইরে প্রদর্শনের ব্যবস্থা রাখতে হবে। পাশাপাশি ভবিষ্যতে পুনর্গণনা বা যাচাইয়ের স্বার্থে ব্যালট সংরক্ষণের আহ্বান জানান তারা।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, “আমরা এমন একটি নির্বাচন চাই, যা হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য।”

৩৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন